শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যুবদল নেতা বাপ্পী শিকদারের শিশুকন্যার আরোগ্য কামনায় সদর-বন্দরের বিভিন্ন মসজিদে দোয়া

সিটি নিউজ / ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতির সদ্যভূমিষ্ঠ কন্যা সন্তানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় অর্ধশতাধিক মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমা নারায়ণগঞ্জ সদর ও বন্দর এলাকার বিভিন্ন মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই শহরের একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা বাপ্পী শিকদারের ঘর আলো করে এক কন্যাসন্তানের জন্ম হয়। তবে জন্মের পরপরই শিশুটি তীব্র ঠাণ্ডাজনিত জটিলতায় আক্রান্ত হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে অতি দ্রুত সাইনবোর্ড সংলগ্ন একটি নবজাতক বিশেষায়িত হাসপাতালের এনআইসিইউতে (NICU) ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।

আজ পবিত্র জুমার নামাজ শেষে সদর ও বন্দরের অর্ধশতাধিক মসজিদে ওই নবজাতকের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা শিশুটির আরোগ্যের জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন।

যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতি তাঁর আদরের কন্যাসন্তানের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, দলীয় নেতাকর্মী এবং নারায়ণগঞ্জবাসীসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই