বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যানজট নিরসনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানালেন শ্রমিক নেতা শহীদ

সিটি নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

নগরীর যানজট নিরসনে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শহীদ। তিনি বলেছেন, নগরীতে যাজটের কবলে পড়ে প্রতিনিয়ত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। সবাইকে সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। নগরীতে যানজট যাতে সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সোচ্চার হতে হবে

বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে নগরীর নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এক দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

চাঁদাবাজদের হুঁশিয়ার দিয়ে শহীদ বলেন, কেউ যদি আমার নাম ব্যবহার করে চাঁদাবাজি করে। সাবধান হয়ে যান। আমরা কোন চাঁদাবাজদের প্রশ্রয় দিবো না। আর আমার যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে, তাহলে আমাকে বলবেন। আমি সভাপতি ও সকল উপদেষ্টাদের সঙ্গে নিয়ে ভুল সংশোধন করে নেবো। তাই বলছি, কেউ আমাকে ভুল বুঝবেন না।

বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই