সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী ।
সোমবার (২৫ মে) সকালে গণমাধ্যমে দেয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এ দিনটিতে আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম (আ.)অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।
তিনি বলেন, আজকের এ দিনে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশার পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ গোটা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।
এছাড়া বাপ্পী বলেন, আমরা সত্যিই ভাগ্যবান যে, আবুল কালাম সাহেবের মত একজন মানুষকে আমরা এমপি হিসেবে পেয়েছি। তিনি সত্যিই খুব ভালো মানুষ। দোয়া করি, আল্লাহ্ দীর্ঘ হায়াৎ দারাজ করুক এবং সুস্থ রাখুক। কারণ, তিনি সুস্থ থাকলে সদর-বন্দরে ব্যাপক উন্নয়ন হবে। এবং তিনি যেহেতু একজন রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতা সেহেতু তার দ্বারা ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন হওয়ার কোন সুযোগ নাই। সুতরাং তিনি যতদিন থাকবেন, ততদিন সদর-বন্দরবাসীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও ভালো থাকবেন। সবশেষ আমি আবার এই মহান নেতার পক্ষ থেকে এবং আমার নেতা মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ ও মহানগর বিএনপি নেতা হাসান আহমেদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।