সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা শেখ সালেহ্ আহমেদ রনি

সিটি নিউজ / ৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬

সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মহানগর কৃষক দলের সহ সভাপতি শেখ সালেহ্ আহমেদ রনি।

সোমবার (২৫ মে) সকালে গণমাধ্যমে দেয়া এক শুভেচ্ছা বার্তায় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। এ দিনটিতে আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম (আ.)অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কোরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

তিনি আরও বলেন, আজকের এ দিনে আমার প্রাণপ্রিয় নেতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ গোটা বিশ্বের সকল মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই