শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

সিটি নিউজ / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ফতুল্লায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে নাছির (৬০) নামে এক ডিশ ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দুপুরেও নিজ অফিসে অবস্থান করছিলেন নাছির। এ সময় হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যান ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক আলাউদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তিকে রক্তমাখা ছুরি হাতে দ্রুত মাইক্রোস্ট্যান্ডের দিকে দৌড়ে যেতে দেখেছেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহাবুব আলম বলেন, “ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.citynews24.net

ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, রক্তমাখা ছুরি উদ্ধার

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.citynews24.net