বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহান মে দিবস উপলক্ষে সকল শ্রমজীবী মানুষকে রাজুর শুভেচ্ছা

সিটি নিউজ / ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ সভাপতি মশিউর রহমান চৌধুরী। বুধবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জেলা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার পক্ষ থেকে তিনি এ শুভেচ্ছা জানান।

বার্তায় তিনি বলেন, আজ শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ মুক্তির সংগ্রাম বেগবান করার লক্ষে মহান মে দিবসে শপথ নিতে হবে। সারাদুনিয়ার সকল দেশের শ্রমজীবী মানুষ যে ৮ ঘন্টা শ্রম সময় ভোগ করছে তার জন্য ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকরা ৮ ঘণ্টা কাজ এবং ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে তিব্র আন্দোলন গড়ে তুলেছিলেন।সে আন্দোলন ঠেকাতে পুলিশ নির্বিচারে সেদিন গুলি চালিয়ে অসংখ্য শ্রমিককে আহত নিহত করেছিল। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে সেদিন শ্রমিকেরা বুকের তাজা রক্ত এবং জীবন দিয়ে অধিকার আদায় করতে সক্ষম হয়েছিলেন। যার মধ্য দিয়ে রচিত হয় শ্রমিক শ্রেণির এক ঐতিহাসিক লড়াই সংগ্রামের গৌরবোজ্জ্বল অধ্যায় মে দিবস। আর সেই মে দিবসের ফসলই হল আজকের এই মে দিবস।

তিনি বলেন, সেই দিনের এই প্রাপ্তি শুধু শ্রমজীবী মানুষই ভোগ করেনা সকল মানুষের মাঝেই তা বন্টিত হয়েছে। সকলেই ৮ ঘন্টা শ্রম অধিকার এবং সেই সাথে শ্রমিক শ্রেণীর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত নানা ট্রেড ইউনিয়ন অধিকারগুলোও ভোগ করছেন। যার ফলে শ্রমজীবী মানুষের অধিকার এবং শোষণ মুক্তির সংগ্রাম এক নতুন প্রেরণা লাভ করেছে। তাই সারা দুনিয়ার শ্রমজীবী মানুষ মে দিবস পালনের মাধ্যমে মে শহীদের স্মৃতিকে চিরঞ্জীব করেন।বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। এ মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এবং সেই সাথে সারাবিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আমার নেতা আবুল কাউসার আশা ভাইয়ের পক্ষ থেকে জানাই মহান মে দিবসের আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই