মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

যুবদল নেতা রনির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নগরীতে প্রতিবাদ সভা

সিটি নিউজ / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা করেছে জেলা প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও অন্ধ বিকলাঙ্গ হকার্স কল্যাণ সমিতি।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অবিলম্বে যুবদল নেতা রনির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, রনি আমাদের সংগঠনের প্রধান উপদেষ্ঠা। একারণেই আমরা মাঠে নেমেছি। রনিকে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করা না হয় তাহলে হরতালের মত কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি আমিনুল হক, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রধান, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, দৃষ্টি প্রতিবন্ধি ইয়াসিন মিয়া প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই