নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর কৃষকদলের সহ সভাপতি শেখ সালেহ আহমেদ রনি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আর মাত্র ২ একদিন পরই শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে সদর থানাসহ গোটা নারায়ণগঞ্জবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছ।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। তাই ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
রনি বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেই কামনা করছি। সবশেষ আমি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।