বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাকির খানের পক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানালো লিংকন খান

সিটি নিউজ / ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, আর মাত্র ২ একদিন পরই শুরু হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে সদর থানাসহ গোটা নারায়ণগঞ্জবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছ।

তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে। তাই ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

লিংকন খান বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে সেই কামনা করছি। সবশেষ আমি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সবাইকে ঈদ মোবারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই