পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা হীরা সরদার।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। তিনি রাজপথের অন্যতম লড়াকু সৈনিক, ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবেও সর্বজন পরিচিত।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর ঈদ আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে।
তিনি ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
হীরা সরদার আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
পাশাপাশি সবাইকে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণভাবে ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
শেষে নারায়ণগঞ্জবাসীসহ সকল মুসলিম উম্মাহর প্রতি ঈদ মোবারক জানিয়ে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বিএনপির এই নেতা।