নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে সদর থানা বিএনপির প্রচারণায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন শেখ ও সহ সভাপতি আমির হোসেন।
রোববার (০১ ফেব্রুয়ারি) বিকালে নগরীর খানপুর এলাকা থেকে সদর থানা বিএনপির উদ্যোগে ওই প্রচারণা শুরু হয়। প্রচারণায় নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম অংশগ্রহণ করেন। এছাড়া প্রচারণায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু অংশগ্রহণ করেন।
এদিকে এ প্রচারণাকে সফল করার লক্ষ্যে ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হারুন শেখ ও সহ সভাপতি আমির হোসেনের নেতৃত্বে বের করা হয় একটি বিশাল মিছিল। এসময় মিছিলে থাকা নেতাকর্মীরা ‘লাগারে লাগ-ধান লাগা, ভোট দিবো কিসে-ধানের শীষে, তোমার আমার মার্কা-ধানের শীষ, ধানের শীষ’সহ বিভিন্ন স্লোগান দিয়ে গোটা নগরী মুখরিত করে তুলেন। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খানপুর এলাকায় গিয়ে সদর থানা বিএনপির প্রচারণায় অংশগ্রহণ করে।
মিছিলে উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।