রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সারা দিন বই পড়া কিংবা জিপিএ-৫ পাওয়া নয়, শিক্ষা হতে হবে আনন্দময়: শিক্ষামন্ত্রী

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “শিক্ষা মানেই সারা দিন বই পড়া ও জিপিএ-৫ পাওয়া নয়; শিক্ষা হতে হবে আনন্দময়। এ লক্ষ্যে সরকার ইতিমধ্যে পাঠ্যপুস্তকের পরিমার্জন ও সংশোধন কার্যক্রম শুরু করেছে।”

শনিবার (১৩ জুন) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের একটি ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে মানসম্মত ও আনন্দময় করতে আগামী জুলাইয়ের মধ্যে দেশের প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হবে। এ ছাড়া শিক্ষার মানোন্নয়নে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের পাশাপাশি বিদ্যালয়ে খেলাধুলা ও বিতর্ক ক্লাব চালুর ব্যবস্থা করছে সরকার।

শিক্ষামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তাঁর পরিকল্পনায় শিগগিরই দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করা হবে।

এ ছাড়া দেশের বিপুল জনসংখ্যাকে কারিগরি শিক্ষার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার কাজ চলছে এবং বিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে বলেও জানান তিনি।

শিক্ষামন্ত্রী আরও জানান, শত বছরের পুরোনো বিদ্যালয়গুলোকে জাতীয়করণের বিষয়ে নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি নুসরাত ফাতেমা স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক মো. রায়হান কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই