মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

শ্রী লোকনাথ দত্তের প্রয়াণে ঐক্য পরিষদের গভীর শোক-সমবেদনা

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি এবং সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি শ্রী লোকনাথ দত্তের প্রয়াণে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা।

সোমবার (২২ জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় এ শোক ও সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় বলা হয়েছে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার পরম শ্রদ্ধেয় সহ-সভাপতি এবং সোনারগাঁ উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রী লোকনাথ দত্ত মহোদয়ের প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ (গতকাল) রাত সাড়ে ১১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করে পরলোকগমন করেছেন। ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু। একটি অসাম্প্রদায়িক সমাজ গঠন এবং ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই প্রস্থান আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় আরও বলা হয়, আমরা পরমেশ্বরের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ঈশ্বর এই কঠিন সময়ে তাঁর পরিবারকে শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই