শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

হযরত শাহজালাল (রহঃ)’র ওরশ উপলক্ষে না.গঞ্জে সেন্টুর উদ্যোগে দোয়া ও নেওয়াজ বিতরণ

সিটি নিউজ / ৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
দোয়ারত প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা

হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে নারায়ণগঞ্জে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বাদ এশা নগরীর মিন্নাত আলী (রাঃ) মাজারে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টুর উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলিপ্রেমী মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও নারায়ণগঞ্জ থেকে সিলেটের পুণ্যভূমিতে গিয়ে ৩৬০ আউলিয়ার কিছু দরবার জিয়ারত করা হয়েছে। জিয়ারত শেষে আল্লাহর রহমতে নিরাপদে নারায়ণগঞ্জে ফিরে এসে ওরশ উপলক্ষে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিতদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।

এদিকে দোয়া ও নেওয়াজ বিতরণ শেষে যুবদল নেতা জাকির হোসেন সেন্টু বলেন, “আল্লাহর ওলিদের ভালোবাসা মানুষকে মানবতা, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। যারা আল্লাহ, রাসূল (সা.) এবং মানবতাকে ভালোবাসেন, তারাই প্রকৃত অর্থে সমাজের কল্যাণে কাজ করেন।”

মাহফিলের প্রধান অতিথি আবু আল ইউসুফ খান টিপুকে একজন ওলিপ্রেমী ও মানবিক মানুষ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “তিনি নিয়মিত ছিন্নমূল ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং তাদের খাবারের ব্যবস্থা করেন। তার এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তিনি বলেন, “টিপু ভাই একজন মানুষপ্রেমী ব্যক্তি। মানুষের জন্য কাজ করার যে মানসিকতা প্রয়োজন, তা তার মাঝে রয়েছে। তার মতো ওলিপ্রেমী ও মানবিক মানুষকে আমাদের মাহফিলে পেয়ে আমরা আনন্দিত।”

সবশেষ তিনি বলেন, “ভবিষ্যতেও ওলিদের স্মরণে আয়োজিত জনকল্যাণমূলক ও তবারক বিতরণমূলক কর্মসূচিতে সমাজের মানবিক ও ওলিপ্রেমী ব্যক্তিদের সম্পৃক্ত করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই