মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

জাপানে সোনা চোরাচালান মামলায় ফজর আলী গ্রেপ্তার

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সিঙ্গাপুর থেকে জাপানে সোনা চোরাচালানের অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে (৬১) গ্রেপ্তার করেছে দেশটির গুনমা প্রিফেকচার (Gunma Prefecture) পুলিশ। গত ৫ নভেম্বর ফজর আলীসহ স্থানীয় আরেক বাসিন্দা কোইচি তানাকাকে (৬৩) গ্রেপ্তারের খবর প্রকাশ করে জাপানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জাপানি সংবাদমাধ্যম ‘টিবিএস’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নাগরিকের নাম ‘আলি ফাজার’ (৬১), যিনি মূলত নারায়ণগঞ্জের গোগনগর ইউপির সাবেক চেয়ারম্যান ফজর আলী। পুলিশের কাছে ফজর আলী নিজেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জাপানের ওতা শহরের বাসিন্দা তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন।

জাপানের এফএম গুনমার প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে প্রায় ১.৮ কেজি ওজনের সোনার মুদ্রা ও অলঙ্কারসহ ৬৯টি সামগ্রী কোনো প্রকার শুল্ক ঘোষণা ছাড়াই জাপানে প্রবেশের চেষ্টা করা হয়। জব্দকৃত এসব সোনার বাজারমূল্য প্রায় ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন। এ চালানের মাধ্যমে প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন শুল্ক ও ভোগকর ফাঁকি দেওয়ার অপচেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ। মূলত বিমানবন্দরে তানাকার পোশাকের পকেট থেকে এসব স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের সন্দেহ, ফজর আলী ও তানাকা দীর্ঘদিন ধরে আলাদাভাবে সিঙ্গাপুরে যাতায়াত করে জাপানে সোনা এনে গুনমা অঞ্চলের বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিলেন। জাপানে আসা-যাওয়ার ক্ষেত্রেও তাঁদের মধ্যে ঘন ঘন যোগাযোগের প্রমাণ মিলেছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন। তানাকার দাবি, শুল্ক ফাঁকি দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না। অন্যদিকে, সাবেক চেয়ারম্যান ফজর আলী এ ঘটনার সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ত নন বলে দাবি করেন।

ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। নারায়ণগঞ্জের প্রভাবশালী ‘ওসমান পরিবারের’ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফজর আলীর আগে তাঁর ভাইও একই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফজর আলী। তাঁর বিরুদ্ধে দেশের একাধিক থানায় গণআন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই