মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহাঅষ্টমীতে রূপগঞ্জে ৩৯টি পূজামণ্ডপ পরিদর্শন নারায়ণগঞ্জ ঐক্য পরিষদ

সিটি নিউজ / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাঅষ্টমীতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৯টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ৯টা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে তাঁরা সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা ও সুষ্ঠুভাবে উৎসব উদযাপনের নানা বিষয়ে খোঁজখবর নেন। এ সময় স্থানীয় প্রশাসন, বিভিন্ন পূজা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয়দের সঙ্গে তাঁরা শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, “শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। আবহমান বাংলার এই সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবকে আনন্দময় করে তুলতে হবে।” দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

নেতৃবৃন্দ মন্দির কর্তৃপক্ষ ও সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। এ সময় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রকাশ করেন তাঁরা।

উক্ত মণ্ডপ পরিদর্শনে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সভাপতি রমাকান্ত সরকার এবং রূপগঞ্জ উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণগোপাল শর্মা।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন চন্দ্র ধর ও কৃষ্ণপদ মজুমদার, বন্দর উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুজন দাস, রূপগঞ্জ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন সরকার, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি বাবুল শীল, মহানগরের নেতা বিপ্লব বাড়ৈ, তরুণ কুমার দাস, উত্তম সরকার, সমর দাস, সমাপ্ত সরকার, নৃপেন বিশ্বাস, রাজীব দাস, বন্দর উপজেলা ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তুলশী ঘোষ এবং রূপগঞ্জের স্থানীয় নেতা অশ্বিনী সরকার, সন্ধ্যা রানী বিশ্বাস, সুমন্ত দাস, সুধাংশু বিশ্বাস, নিবাস চন্দ্র দাস ও প্রবীন পালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আন্তরিক শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা নিয়ে ঐক্য পরিষদের নেতৃবৃন্দের এই মণ্ডপ পরিদর্শন শারদীয় দুর্গোৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করার পাশাপাশি এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই