রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

টিপুকে উদ্দেশ্য করে এমপি কন্যা বাঁধন: এ সমস্ত ভাষা রিকশাওয়ালারাও ব্যবহার করে না

সিটি নিউজ / ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জ জেলা আদালতের নারী আইনজীবীদের নিয়ে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ অ্যাডভোকেট আবুল কালামের কন্যা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন।

রোববার (২৪ মে) দুপুরে জেলা আদালত প্রাঙ্গণে এক নারী আইনজীবীর ওপর হামলা ও নারী আইনজীবীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বাঁধন বলেন, “এ সমস্ত ভাষা বস্তি বা রিকশাওয়ালারাও ব্যবহার করে না। আইনজীবী সমিতির বার ভবন একটি পেশাদার কাজের জায়গা। আমরা সবাই ঘুম থেকে উঠে এখানে কাজ করতে আসি। এখানে, দলমত নির্বিশেষে সকল আইনজীবী একসঙ্গে মিলেমিশে প্র্যাকটিস করি। একে অপরের সুখে-দুঃখে পাশে থাকি। কিন্তু একজন আইনজীবী আরেকজন আইনজীবীর বিরুদ্ধে, বিশেষ করে নারী আইনজীবীদের উদ্দেশে এমন অশ্রাব্য ও অশালীন ভাষা ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

বাধঁন আরও বলেন, “আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পরিবারের সদস্যের মতো আইনি সহায়তা দিয়েছি। অথচ, আজ আমাদের নারী সহকর্মীদের নর্তকী উপাধি দেওয়া হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।”

তিনি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “আমি বারের কাছে দাবি জানাচ্ছি, এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।”

তিনি আরও বলেন, “আমরা যারা আইনজীবী সমাজে আছি, মানুষের অধিকার ও প্রতিকারের জন্য কাজ করি, সেখানে যদি আমরাই নারী সহকর্মীদের প্রতি এমন অশ্রাব্য ভাষা ব্যবহার করি, তাহলে সাধারণ মানুষের কাছ থেকে আমরা কী আশা করতে পারি?”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই