শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

বিচারহীনতার ১৩ বছর: সংসদ ভবনের সামনে “ত্বকী সমাবেশ” অনুষ্ঠিত

সিটি নিউজ / ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২৬

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৩ বছর উপলক্ষ্যে শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে “ত্বকী সমাবেশ” অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে রেবেকা নীলার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক আনু মুহাম্মদ, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি সাংবাদিক হালিম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, শিল্পী অরূপ রাহী, গণঅধিকার কর্মী ইলোরা জামান, এনপিএর সদস্য কৌশিক আহমেদ ও সংস্কৃতি কর্মী জমশেদ আনোয়ার।

অনুষ্ঠানে সংগীত, ত্বকীর কবিতা ও ত্বকীকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি, নাটক, পারফর্মিং আর্ট পরিবেশন ও ক্যানভাসে প্রতিবাদী চিত্রআঁকা হয়। এতে অংশগ্রহণ করে সমগীত, জিয়াউল ইসলাম কাজল, উদীচী, বটতলা, ওয়ার্দা আশরাফ, শর্মী হোসেন, আরমিন মুসা, আহমেদ বাবলু, কোরাস ও ওয়ার্দা। মুক্ত ক্যানভাসে আঁকায় অংশ নেন শিল্পী জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, মাসুদুল হক, সাহিদা আক্তার, শাহীনা ইসলাম, ফিরোজ আহমেদ, কাইয়ুমুল ইসলাম, কামরুজ্জামান রোমেল, সামছুল আলম আজাদ ও শহিদ হোসেন মিঠু।

আনু মুহাম্মদ বলেন, ‘দীর্ঘ ১৩ বছর ধরে আমরা আমরা ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। কিন্তু বিচার হচ্ছে না। এই বিচার হীনতাই আজকে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে দেশে প্রতিদিন ধর্ষণ, নির্যাতনের ঘটনা ঘটছে। মানুষ বিচারব্যবস্থার প্রতি আস্থ হারিয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এইটি রাষ্ট্রকাঠামোর ব্যর্থতার বহিঃপ্রকাশ। আমরা দ্রুত ত্বকী, সাগর-রুনী, তনু, রামিছাসহ সকল হত্যাকান্ডের বিচার দাবি করছি।

রফিউর রাব্বি বলেন, ‘দেশে সরকার আসে সরকার যায় কিন্তু বিচার ব্যবস্থার কোন পরিবর্তন হয় না। সব সরকারই আদালতকে নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করার হাতিয়ার বানায়। ১৬৪ ধারায় ঘাতক হিসেবে নাম আসার পরেও আজমেরি ওসমানকে গ্রেপ্তার করা হয় নাই, বরং প্রশাসনের সহায়তা নিয়ে সে তার সন্ত্রাসি বাহিনী নিয়ে সারা শহরকে আতঙ্কিত করে রেখেছিল। গতকাল তার ছবি নিয়ে শহরে সন্ত্রাসিরা মিছিল করেছে অথচ তাদের বিরুদ্ধেও প্রশাসন কোন ব্যবস্থা নেয় না।

সন্ত্রাসী-মাফিয়াদের পক্ষ নেয়া প্রশাসনের চরিত্রে এখনো কোন পরিবর্তন হয় নাই। এরা জনগণের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে। ৫ আগস্টের পর তারা তাদের দল বদলেছে কিন্তু চরিত্র বদলায় নি। প্রশাসন ও সরকারী সংস্থার সহায়তা নিয়েই শামীম ওসমান সপরিবারে বিদেশে যেতে পেরেছে। আমরা সরকার, প্রশাসন ও দের কাম্য নয়, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা তাদের ভূমিকা আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই