শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সোনারগাঁয়ে ডাকাতদের চিনে ফেলায় শ্বাসরোধে ব্যবসায়ীকে হত্যা!

সিটি নিউজ / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল (বুধবার, ১৩ মে) নারায়ণগঞ্জের উপজেলার মুক্তিশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নজরুল ইসলামের বাড়িতে অজ্ঞাত ব্যক্তি নাম ধরে ডাক দেয় এবং দরজা খুলতে বলে। পরিচিত কেউ ভেবে তিনি দরজা খুলে দেন। সাথে সাথে মুখোশধারী দেশীয় অস্ত্রধারী ৫-৭ জনের একটি ডাকাত দল ভেতরে ঢুকে নজরুল ও তার ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, ডাকাতরা তাদের হাত-পা রশি দিয়ে বেঁধে নির্যাতন করে। ঘরের চাবি নিয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা, দুটি মোবাইল সেট এবং ৬ ভরি স্বর্ণ লুট করে নেয়। এসময় দুই ডাকাতকে চিনে ফেলায় নজরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা পালিয়ে যায়। হামলায় আহত হন তার স্ত্রী শাহনাজ বেগমও।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, বিষয়টি ডাকাতির ঘটনা নয়, এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুটি বিষয়কে সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। আশা করি দ্রুত রহস্য উদঘাটন হবে। আহত নারীর ভাষ্যমতে, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত নিয়ে তদন্ত করছে পুলিশ। বিষয়টি ডাকাতি নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই

সোনারগাঁয়ে ডাকাতদের চিনে ফেলায় শ্বাসরোধে ব্যবসায়ীকে হত্যা!

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.citynews24.net

সোনারগাঁয়ে ডাকাতদের চিনে ফেলায় শ্বাসরোধে ব্যবসায়ীকে হত্যা!

14 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.citynews24.net