বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলি

সিটি নিউজ / ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের আদেশ জারি করা হয়। একই দিনে জারি করা পৃথক ৪টি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার মোট ২৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের এসপি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দিয়ে পাঠানো হলেও জেলাটিতে এখনও নতুন কোনো পুলিশ সুপারের পদায়ন ঘোষণা করা হয়নি।

একই আদেশে কুষ্টিয়া, পঞ্চগড় ও খুলনা জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ এবং রংপুর ও বরিশাল রেঞ্জে নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই