মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

আমার দুনিয়াটা তুমি আব্বু, তোমাকে অনেক বেশি ভালোবাসি: আশা

সিটি নিউজ / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

পিতার প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধাবোধ ব্যক্ত করতে গিয়ে প্রকাশ্য মঞ্চে অশ্রুসিক্ত হয়ে পড়লেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকালে অনুষ্ঠিত একটি সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি তাঁর বাবার উদ্দেশ্যে এই আবেগঘন বার্তা দেন।

বক্তব্যের শুরুতেই পিতার প্রতি অনুভূতি প্রকাশ করে আবুল কাউসার আশা বলেন, “আজকে প্রকাশ্যে সবার সামনে বলতে চাই—আমার দুনিয়াটা হচ্ছে তুমি আব্বু, তোমাকে অনেক বেশি ভালোবাসি।”

পিতার ব্যক্তিত্ব ও গুণাবলীর প্রশংসা করে তিনি বলেন, “নিঃসন্দেহে তিনি ভালোবাসা পাওয়ার মতোই একজন মানুষ। সংবাদকর্মী বা সাধারণ মানুষ তাঁকে যেভাবে মূল্যায়ন করেন, আমি সন্তান হিসেবে একদম কাছ থেকে দেখেছি—তিনি অত্যন্ত বিনয়ী এবং প্রচুর চাপ সহ্য করতে পারা একজন শক্ত মনের মানুষ।”

বাবার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে তিনি আরও বলেন, “আল্লাহ যেন আমার বাবাকে নেক হায়াত দান করেন। তিনি যেন দীর্ঘ সময় আমাদের সবার সাথে থেকে, আমাদের স্বপ্নের নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য একজন অভিভাবক হিসেবে সামনের সারিতে নেতৃত্ব দিয়ে যেতে পারেন।”

অনুষ্ঠানে আবুল কাউসার আশার এই আবেগঘন বক্তব্য উপস্থিত সকলের মাঝে বিশেষ আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই