শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

চিকিৎসাধীন আব্দুল্লাহকে দেখতে হাসপাতালে যুবদলনেতা দেলোয়ার শাহ্, সবাইকে এগিয়ে আসার আহ্বান

সিটি নিউজ / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহর স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহ্।

শুক্রবার (০৩ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসাধীন ওই নেতাকে দেখতে যান তিনি। এ সময় তিনি আব্দুল্লাহর সুচিকিৎসার ব্যাপারে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। সাক্ষাৎ শেষে দেলোয়ার হোসেন শাহ্ অসুস্থ সহকর্মীর হাতে নগদ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেলোয়ার হোসেন শাহ্ বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের সহকর্মী আব্দুল্লাহ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা প্রয়োজন। আব্দুল্লাহর এই সংকটময় অবস্থা দেখে আমি নিজেকে ধরে রাখতে পারিনি, তাই সব কাজ ফেলে হাসপাতালে ছুটে এসেছি।”

তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে আরও বলেন, “বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরও একজন ত্যাগী যুবদল নেতা শুধুমাত্র অর্থের অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়বে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি, এটি আমাদের দলীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তাই দলের সব বিত্তবান নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আমার আকুল অনুরোধ—দয়া করে আপনারা আব্দুল্লাহর পাশে দাঁড়ান, তার জীবনটা বাঁচাতে এগিয়ে আসুন।”

এদিকে হাসপাতালের শয্যায় শায়িত যুবদল নেতা মোহাম্মদ আব্দুল্লাহ দলীয় নেতাকর্মীসহ সমাজের সকল বিত্তবান মানুষের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, “দয়া করে আমাকে বাঁচান, আমার পরিবারটাকে রক্ষা করুন। আমার একটি ছোট বাচ্চা আছে। আমার কিছু হয়ে গেলে পুরো পরিবারটি পথে বসে পড়বে। আপনাদের কাছে অনুরোধ, যে যেভাবে পারেন সাধ্যমতো আর্থিক সহায়তা দিয়ে আমার পরিবারটিকে ধ্বংসের হাত থেকে বাঁচান।”

অসুস্থ আব্দুল্লাহকে চিকিৎসায় সহায়তা করতে সরাসরি নিচের মোবাইল নম্বরে যোগাযোগ বা আর্থিক সাহায্য পাঠানো যাবে: বিকাশ/নগদ পার্সোনাল নম্বর: ০১৮১৪৭৬৩২২৫।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই