বুধবার, ১০ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

দশ টাকা চাঁদার জন্যে অটোচালককে পিটিয়ে হত্যা: প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সিটি নিউজ / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় এক অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা।

নিহত চালকের নাম মো. মমিন (৩৫)। তিনি সোনারগাঁ উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। বুধবার (২০ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, গত রোববার (১৭ মে) বিকেলে উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বাসস্ট্যান্ডের লাইনম্যান শাহিন চালক মমিনের কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায়ের কিছুক্ষণ পর আবারও টাকা দাবি করেন। মমিন পুনরায় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে শাহিন তার হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনাস্থল থেকে মমিনকে উদ্ধার করে দ্রুত ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর পেয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিচার দাবী করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, ‘এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই