বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

রমজানের আগে ৮শ পরিবারের মুখে হাসি ফোটালো সাবেক কাউন্সিলর শকু

সিটি নিউজ / ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের ১২ নং ওয়ার্ডে রমজান উপলক্ষে নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা শওকত হাশেম শকু।বুধবার (১৮ ফেব্রুয়ারি) ১২ নং ওয়ার্ডে প্রায় ৮শ পরিবারের সদস্যদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন শকু।

এসময় তিনি বলেন, আমার ওয়ার্ডে অস্বচ্ছল পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রি বিতরণ করছি। ২০০৪ সাল থেকে আমার এই পথচলা। রমজানে আমি ইফতার সামগ্রী, রমজানের মাঝামাঝি গরুর মাংস ও ঈদের জন্য উন্নত খাবার বিতরণ করে থাকি।

তিনি আরও বলেন, আজকে আমরা ৮শ পরিবারের মাঝে এক কেজি তেল, বুট, ডাল, পাঁচ কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, বেসন, এক কেজি চিনি বিতরণ করছি। আশা করছি এতে তাদের চাহিদা কিছুটা লাঘব হবে।

আমাদের নেতা তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। আমাদের নেত্রী কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন। আমি তাদের সকলের জন্য দোয়া কামনা করি। আমার মায়ের জন্যেও আমি দোয়া চাই। আমাদের নবনির্বাচিত এমপি আবুল কালাম ভাইয়ের সফলতা কামনা করি।

আমি এখন কাউন্সিলর নই। তবুও আমি বসে নেই। আমি মানুষের জন্য কাজ করার চেষ্টা করি। আজকের এই আয়োজনে আমাদের মাসুদুজ্জামান ভাই অর্ধেকের বেশি অংশগ্রহণ করেছেন। সমসময়ই তিনি এই কাজে শরীক থাকেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই