বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নাসিক প্রশাসক সাখাওয়াতের ডাকে হকার উচ্ছেদে এমপিসহ মাঠে নামলো নগরবাসী

সিটি নিউজ / ৩০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ডাকে হকার উচ্ছেদে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি অ্যাডভোকেট আবুল কালামসহ গোটা নগরবাসী। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে চাষাঢ়া শহীদ জিয়া হলের সামনে থেকে নাসিকের পূর্বঘোষিত শহরের বিবিরোডসহ বিভিন্ন সড়কের হকার উচ্ছেদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় কমসূচিতে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ উপস্থিত ছিলেন।

এদিকে এ কর্মসূচিকে বাস্তবায়ক করার লক্ষ্যে এদিন সকাল থেকেই চাষাঢ়ায় নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী এবং প্রায় হাজার হাজার জনসাধারণের ঢল নামে। তারা খন্ড খন্ড মিছিল নিয়ে সাখাওয়াতের হকার উচ্ছেদকে পূর্ণসমর্থন দিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমমি আবুল কালাম বলেন, হকার উচ্ছেদ নিয়ে আমরা জিরো টলারেন্সে আছি। অনেকের এ নিয়ে মনে সংশয় প্রকাশ করেন যে, আজকে উচ্ছেদ হবে কাল হয়তো তারা আবার বসে যাবে। অতীতের এ বিশ্বাসটাকে আজকে ভাঙ্গতে হবে। এ বিশ্বাসকে ভেঙ্গে আমরা প্রমাণ করবো যে, আমরা যা বলি তা কার্যকর করি এবং এ সরকার থাকাকালে চাঁদাবাজী, দখলদারিত্ব আর বেআইনি কিছুর অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ্। তবে আপনাদের সকলের সহযোগী লাগবে। আপনাদের সহযোগীতা ছাড়া এটা সম্ভভ হবে না।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, এই রাস্তা জনগণের, কোনোভাবেই তা হকারদের দখলে থাকতে পারে না। যারা হকার পুনর্বাসনের নামে আবার ফুটপাত দখলের সুযোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের জনগণ ঐক্যবদ্ধ থাকবে।

বাংলাদেশ ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে সরকারি দল, বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখতে হবে। একটি সুন্দর ও বাসযোগ্য নগর গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং এই উদ্যোগ ধারাবাহিকভাবে বজায় রাখতে হবে।

সভাপতির বক্তব্যে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, আমরা নারায়ণগঞ্জের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সম্পৃক্ত করতে চাই। আমরা নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে চাই। যাতে চকচকে ঝকঝকে পরিষ্কার নগরীতে নারায়ণগঞ্জ পরিনত হয়। আমরা সকল নাগরিকের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। আমরা এই সিটি করপোরেশনের নাগরিকদের সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। এজন্য আমরা নানামুখী কার্যক্রম হাতে নিয়েছি।

তিনি বলেন, আমরা নষ্ট সড়কগুলো নির্মাণ করছি। পাশাপাশি সিটি করপোরেশনের ৩২টি খাল আমরা খনন করছি। ডেঙ্গুতে যেন মানুষ আক্রান্ত না হয় সেজন্য আমরা কাজ করবো। আমরা ড্রেনগুলো ঠিক করছি। পাশাপাশি মানুষ যেন সুপেয় পানি পায় সেই ব্যাবস্থা করবো।

বক্তব্যে শেষে এমপি কালামের উপস্থিতিতে চাষাঢ়া থেকে শুরু হয় হকার উচ্ছেদ। তবে পূর্ব ঘোষণা থাকায় এদিন শহর ছিলো একেবারেই হকারমুক্ত। পরে নাসিক কর্তৃপক্ষ হকারদের রেখে যাওয়া আসবাবপত্র যেমন চৌকি, বাঁশ ইত্যাদি উচ্ছেদ করে।

হকার উচ্ছেদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিকেএমই’র পরিচালক গোলাম মোর্শেদ সোহেল, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী নূরউদ্দিন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন ও জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনাসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই