পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন নারায়ণগঞ্জ মহানগরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর কৃষকদলের সহ সভাপতি মশিউর রহমান চৌধুরী।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে এক শুভেচ্ছা বার্তায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।
তিনি বলেন, আমার প্রাণপ্রিয় জাকির খান আত্ম মানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে ইতোমধ্যেই জননন্দিত হয়েছেন। আপনারা সবাই ঈদের নামাজ শেষে তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ সবল রাখে।
মশিউর রহমান আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ,শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও নারায়ণগঞ্জের সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ‘ঈদ মোবারক।’