মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নগরীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিটি নিউজ / ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বিশেষ সংবাদদাতা: আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ জুন) বিকেলে নগরীর নগর পার্ক মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মন্টির সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দল নেতা মনির মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হামজা হাবিব মিশর, শহীদুল ইসলাম, ইমরান কাউসার, শাহ আলম, হাজী আলম চাঁন প্রমূখ।

ফাইনাল খেলায় জি এক্স টাইটেন ও সিন্ডিকেট ইলিভেন দলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জি এক্স টাইটেন দল বিজয়ী হয়। পরে বিজয়ী দল ও রানার্স আপদলসহ টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত সকলের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বলেন, “যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে ক্রীড়া চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এলাকার যুবকদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে আমাদের সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।”

তারা খেলায় অংশগ্রহণকারী দুই দলকেই অভিনন্দন জানিয়ে বলেন, “জয়-পরাজয় বড় বিষয় নয়, খেলোয়াড়সুলভ মনোভাব ও পারস্পরিক সৌহার্দ্যই খেলাধুলার মূল শিক্ষা।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই