কন্যা সন্তানের পিতা হয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাধারণ সম্পাদক পাভেল শিকদার। শনিবার সকালে নগরী চাষাঢ়ার হেলথ রিসোর্ট হাসপাতালে এ কন্যা সন্তানের জন্ম হয়।
এদিকে কন্যা সন্তানের পিতা হওয়ায় নারায়ণগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাধারণ সম্পাদক পাভেল শিকদারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সদর থানা যুবদল নেতা বাপ্পী শিকদার চিশতী। পাভেল শিকদার সর্ম্পকে বাপ্পী শিকদার চিশতীর স্নেহের ছোট ভাই।
শনিবার বিকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি পাভেল শিকদারদের এ শুভেচ্ছ ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তা তিনি বলেন, আমার স্নেহের ছোট ভাই নারায়ণগঞ্জ সদর থানা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের সাধারণ সম্পাদক পাভেল শিকদার আজ কন্যা সন্তানের বাবা হয়েছেন, আলহামদুলিল্লাহ্। নতুন এই আনন্দের যাত্রায় তোমাদের জীবন ভালোবাসা ও হাসিতে ভরে উঠুক। ছোট্ট রাজকন্যার জন্য অনেক অনেক আদর, দোয়া ও শুভ কামনা। সেই সাথে তোমরা চমৎকার বাবা-মা হয়ে উঠবে, এ কামনা করছি।