পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৪নং ওয়ার্ডবাসীর মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর পদ প্রার্থী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে নগরীর দেওভোগ আখড়ার মোড় এলাকায় তিনি নিজ ওয়ার্ডবাসীর মাঝে ওই খাদ্য সামগ্রী বিরতণ করে ঈদের আনন্দ ছড়িয়ে দেন।
ঈদ খাদ্যসামগ্রী বিরতণকালে কাউন্সিলর প্রার্থী মনির হোসেন খান বলেন, ঈদে অনেক অসহায় মানুষ ভালো খাবার খেতে পায় না। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বিশেষ করে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। আমিও চেষ্টা করেছি আমার ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়াতে। ১৪নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে আমি সবসময়ই পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালক খান আব্দুল কাদের মাহবুব (বাবু), বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক সহ সভাপতি মো: দুলাল মল্লিক, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খান, জেলা আইনজীবী সমিতির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাজীব মন্ডল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিংরাজ খান প্রমূখ।