রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

সাখাওয়াত-টিপুর নেতৃত্বে র‌্যালি ও লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা

সিটি নিউজ / ৩৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশাল র‌্যালি করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে নগরীর চাষাঢ়াস্থ মিশনপাড়া এলাকায় থেকে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রং বেরংয়ের ব্যানার ফ্যাস্টুন, প্লাকার্ড, দলীয় ও জাতীয় পতাকা র‌্যালিকে আরও বর্ণিল করে তোলে। এছাড়া র‌্যালিতে থাকা হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী।

র‌্যালিটি নগরীর বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়ার বিজয়স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে লাখো শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়াও করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ্ মোহাম্মদ রেজা রিপন, সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই