প্রতি বছরের ন্যায় এবারও সহস্রাধীক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে দেওভোগের জনপ্রিয় সামাজিক সংগঠন ‘সন্ধি’। রোববার (১৯ মার্চ) সকালে পশ্চিম দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এ ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করে সংগঠনটি। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো, মুরগী, পোলাও চাউল, তেল, চিনি, সেমাই ইত্যাদি।
ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা (বিভা হাসান), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন, সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: দুলাল মল্লিক, মো: আবু তাহের খান, খান আব্দুল কাদের মাহাবুব (বাবু), শামসুল করিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান তার বক্তব্যে বলেন, ঈদের কারণে কিছু কাজ আমরা বন্ধ রেখেছি। আশাকরছি, ঈদের পর নগরীর যানজট নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হবো। আমরা হকার সমস্যারও সমাধান করবো। কারণ, হকাররাতো এদেশেরই নাগরিক। কিন্তু নারায়ণগঞ্জের বাসিন্দা ব্যতিত অন্য এলাকা থেকে এখানে এসে ফুটপাত দখল করে থাকবে, এটা আমি হতে দেবো না। আমরা যারা শুধু এ সিটি কর্পোরেশনের বাসিন্দা, তাদেরকে আমরা চেষ্টা করবো পুর্নবাসন করতে।

নাসিক প্রশাসক বলেন, আমি শুধু এইটুকুই বলতে চাই যে, নারায়ণগঞ্জকে বদলে দিতে হবে। এবং সেই বদলে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা আমার কাছে আশা করছে, আমি সেটাই করবো। আর সেটা করতে পারলে এ নারায়ণগঞ্জের মানুষ অনেক পরিবর্তন দেখতে পারবে। কারণ, পরিবর্তনের জন্যইতো মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। যদি আগের মতই চলে তাহলেতো বিএনপিকে ভোট দিয়ে কোন লাভ হলো না। বিএনপি পরিবর্তন করে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে, সিটি কর্পোরেশন এলাকায় যেসকল নাগরিকরা রয়েছেন, নূন্যতম নাগরিক সুবিধা আমরা নিশ্চিৎ করবো।
সন্ত্রাস-চাঁদাবাজদের সাবধান করে দিয়ে তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ এলাকায় কোন সন্ত্রাস হতে দেবো না, কোন চাঁদাবাজ হতে দেবো না। ওই দিন শেষ। কোন সন্ত্রাসী কোন সময়ই বিএনপির কাছ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা পাবে না, তাদেরকে লালন-পালন করা হবে না। বিএনপির কেউ যদি কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, তাদেরকেও আমরা আইনের হাতে তুলে দিবো। সুতরাং সাবধান, যদি এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত থেকে থাকেন ছেড়ে দেন। সৎ পথে ব্যবসা করেন, কাজ করেন খান।
বিশেষ অতিথির বক্তব্যে আফসানা আফরোজ বিভা বলেন, সন্ধি সামাজিক সংগঠন সমাজের অনেক ভালো ভালো কাজ করে। দেশের দুর্যোগপূর্ণ সময়ে এ সংগঠন মানুষের পাশে থাকে। সেই করোনা মহামারির সময় থেকে আমি দেখে আসছি, তারা সমাজের মানুষের জন্য অনেক কিছু করে যাচ্ছেন। তারা এলাকার মানুষের নিরাপত্তার জন্য সারারাত পাহারাদার হয়েও কাজ করেছেন।

তিনি বলেন, এ ধরনের একটা সংগঠন থাকলে সমাজের যুব সমাজ মাদক-সন্ত্রাস থেকে দূরে থাকতে পারবে। তাই আজকের প্রধান অতিথি নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভাইয়ের কাছে অনুরোধ করবো, তিনি যেন এ সংগঠনটির পাশে দাঁড়ান। তাদের বসার জায়গা নেই। তিনি যেন তাদের বসার জন্য একটু জায়গার ব্যবস্থা করে দেন।
সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি মো: নুরুউদ্দিন সাগরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শাহীন হোসেন সরকার, সংগঠনের সহ সভাপতি সুমন রায়, মো: সালাউদ্দিন, মো: কালাম, মো: মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান অভি, অনিক দাস, শফীক, শংকর, সিয়াম, আকাশ, কানাই, নয়ন, শাহীন, রাজ্জাক, কার্যকরি সদস্য মো: রনি, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মো: রোহান, মাহবুব, রিয়াদ প্রমূখ।