রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান ঘিরে র‍্যাব-১১’র নিরাপত্তা জোরদার

সিটি নিউজ / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)।

দুই দিনব্যাপী এ ধর্মীয় আয়োজনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব, জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।

২৫ মার্চ শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত চলমান এ পুণ্যস্নান উৎসবে দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থীর আগমন ঘটছে। ইতোমধ্যে ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা লাঙ্গলবন্দে সমবেত হতে শুরু করেছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, এ বছর প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। লাঙ্গলবন্দের মোট ২০টি ঘাটে নির্ধারিত সময়ে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হবে।

র‍্যাব-১১ জানায়, উৎসবকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এর অংশ হিসেবে পুরো এলাকায় ২৪ ঘণ্টা টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি আয়োজক কমিটি ও বিভিন্ন সেবা কেন্দ্রের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

এছাড়া, সম্ভাব্য অপরাধ প্রতিরোধে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে এলাকায় অবস্থান নিয়ে সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, অনৈতিক কার্যক্রম কিংবা নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে তারা তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাব আরও উল্লেখ করে, প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ডাকাতি, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বাহিনীটি। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে র‍্যাবের এ কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে এবারের মহাষ্টমী পুণ্যস্নান সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই