মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা বাপ্পী সিকদার চিশতী। গত ২৫ ফেব্রুয়ারি তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে বিমান যোগে ঢাকা ত্যাগ করেন।
এদিকে এমন পরিস্থিতিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে অবস্থানরত বিদেশি ও দেশীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শুধু তাই নয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ তাদের সব ফ্লাইট বাতিল ও স্থগিত ঘোষণা করেছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত সেই ফ্লাইট সচল করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জবাসীসহ গোটা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা বাপ্পী সিকদার চিশতী। ২ মার্চ দুপুরে সৌদিআরব থেকে সিটি নিউজের প্রতিনিধির সাথে হোয়াটসঅ্যাপে আলাপ হলে তিনি এ দোয়া কামনা করেন।
আরও পড়ুন>> ধানের শীষে ভোট দিতে মানুষ আগ্রহী: বাপ্পী সিকদার
তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদিআরবে এখন অনেকটা উদ্ভট পরিস্থিতি বিরাজ করছে। সবার মাঝে এক অজানা আতঙ্ক কাজ করছে। তবে আমরা সবাই ভালো আছি। আল্লাহ্’র অশেষ রহমনে এখন পর্যন্ত আমাদের তথা আমরা যারা ওমরাহ হজ¦ করতে এসেছি তাদের কোন সমস্যা হয়নি। আমরা নারায়ণগঞ্জবাসীসহ গোটা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি, আমরা যেন সহি-সালামতে এবং সুস্থ সবলভাবে দেশের মাটিতে ফিরে আসতে পারি।