রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মাসদাইরে প্রতিরোধ স্তম্ভ প্রাঙ্গণে যুবশক্তির বৃক্ষরোপণ

সিটি নিউজ / ১৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত প্রতিরোধ স্তম্ভ প্রাঙ্গণে জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা বুধবার (২৫ মার্চ) বিকেল ৩টায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন করেছে। সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রতিরোধ স্তম্ভের চারপাশ পরিষ্কার করে বিভিন্ন প্রজাতির শোভা ও ফলজ গাছ রোপণ করেন।

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেন, “জাতীয় স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। এগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং সবুজের সমারোহ বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় যুবশক্তি সবসময় দেশ গঠন ও পরিবেশ রক্ষায় সম্মুখ সারিতে থাকবে।”

নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মো. জারিফ অনন্ত বলেন, “প্রতিরোধ স্তম্ভের গুরুত্ব ও পবিত্রতা বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি তরুণ তাদের নিজ এলাকার স্মৃতিস্তম্ভ ও সামাজিক স্থাপনাগুলোর যত্নে এগিয়ে আসুক।”

উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মো. রিফাত হোসাইন অন্তু, সোহাইল ইসলাম ইফতি, সাইফুল ইসলাম শাওন, সাফিন আহমেদসহ স্থানীয় সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটি শেষ হয় পরিবেশ রক্ষার শপথ ও দোয়া পরিচালনার মাধ্যমে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই