রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঐক্য পরিষদের শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা

সিটি নিউজ / ২৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে মহানগরের বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস সঞ্চালনা করেন মহানগরের সাধারণ সম্পাদক অরুন দেবনাথ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সভাপতি হরি সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়নগঞ্জ জেলা খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী।

বক্তব্য রাখেন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ পাঞ্চদিপা ভিক্ষু, মহানগর ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা, অজয় সুত্রধর, সাংগঠনিক সম্পাদক সুব্রত কুমার সাহা,সম্পাদকমন্ডলীর সদস্য বিপুল পোদ্দার, পিন্টু রায়,যুব ঐক্য পরিষদের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক ভজন চন্দ্র দাস,মহানগরের সাধারণ সম্পাদক রিপন কর্মকার, বন্দর উপজেলার সভাপতি তুলশী ঘোষসহ নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং সকলের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই