সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

প্রয়াত ফটোসাংবাদিক সেলিম স্মরণে ইফতার ও দোয়া

সিটি নিউজ / ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

প্রয়াত ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিম স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (০৮ মার্চ) বিকেলে শহরের গলাচিপা এলাকাস্থ দি হাফ ভিলায় এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ আপডেট’ পরিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। সেলিম নারায়ণগঞ্জ আপডেটে ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকায় ফটো সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

ইফতার মাহফিলে প্রয়াত ফটো সাংবাদিক আরিফুল ইসলাম সেলিমসহ সকল প্রয়াত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক মিলন বিশ্বাস হৃদয়, বন্দর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, অনলাই নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ আপডেটের প্রকাশক অজিত দাস, সম্পাদক জনী গোপ, উপদেষ্টা পিন্টু ঘোষ, বাপ্পী ঘোষ, টিটু বর্মন, মো: নয়ন, বার্তা সম্পাদক মো: আশরাফুল আলম, স্টাফ রিপোর্টার সঞ্জয় ঘোষ, রামু সাহা, অনলাই নিউজ পোর্টাল সিটি নিউজের বার্তা সম্পাদক জুয়েল রানা, ফটো সাংবাদিক আলী হোসেন টিটু, অগ্রবানী প্রতিদিন পত্রিকার ফটো সাংবাদিক রিপন মাহমুদ, দৈনিক উজ্জীবিত পত্রিকার বন্দর প্রতিনিধি মো: শামীম, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার বন্দর প্রতিনিধি মো: ডালিম শিকদার প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই