বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

পবিত্র ঈদুল ফিতরে না.গঞ্জ ঐক্য পরিষদ ও প্রভাত সমাজ কল্যাণের মানবিক উদ্যোগ

সিটি নিউজ / ১৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী মানুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ এবং প্রভাত সমাজ কল্যাণ সংস্থা। উৎসবের আনন্দ সবার মাঝে ভাগ করে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের সামনে এবং মহানগরের উকিলপাড়া, পালপাড়া ও দেওভোগ এলাকায় সমাজের অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী ২০০ জন মানুষের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দে যাতে কোনো মানুষ বঞ্চিত না থাকে, সে লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সাবেক লাইব্রেরিয়ান ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার ভাইস চেয়ারম্যান এম এম মোশারফ হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম আরিফ মিহির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ণ পরিষদের সভাপতি মোঃ লুৎফর রহমান লিটন ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান প্রদীপ কুমার দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থার পরিচালক অরুন দেবনাথ।

প্রধান অতিথির বক্তব্যে এম এম মোশারফ হোসেন বলেন, “ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আসে। এই আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সাথে আমরা সেই আনন্দ ভাগ করে নিই। আজকের এই বস্ত্র বিতরণ কর্মসূচি মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি আয়োজকদের ধন্যবাদ জানাই এবং আশা করি ভবিষ্যতেও তারা এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।”

উদ্বোধকের বক্তব্যে আরিফ মিহির বলেন, “ঈদের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবতার চর্চা। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর মধ্যেই ঈদের আসল আনন্দ নিহিত। আজকের এই উদ্যোগ প্রমাণ করে যে আমরা সবাই মিলে চাইলে একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি।”

বিশেষ অতিথির বক্তব্যে দীল মোহাম্মদ দীলু বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ঈদের এই পবিত্র সময়ে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমি আশা করি সমাজের বিত্তবান ও সচেতন মানুষরা এ ধরনের উদ্যোগে আরও বেশি করে এগিয়ে আসবেন।”

সভাপতি প্রদীপ দাস তার বক্তব্যে বলেন, “আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজে মানবিকতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। ভবিষ্যতেও আমরা এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বন্দর উপজেলা সভাপতি হরি সাহা, নারায়ণগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি ও প্রভাতের ব্যবস্থাপনা পরিচালক আনন্দ কুমার সেরাওগী সুমন, মহানগর ঐক্য পরিষদের সহ-সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাহা ও অজয় সূত্রধর, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ডু, কৃষ্ণ পদ মজুমদার, বন্দর উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তুলশী ঘোষ, সদর উপজেলার নেতা গোবিন্দ চন্দ্র দাস, অর্জুন দাস, সুমন ঘোষসহ সংগঠনের নেতাকর্মী ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই