নারায়ণগঞ্জের নবনির্বাচিত চার এমপিকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান। মনির হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম ত্যাগী ও পরীক্ষিত নেতা। দলের জন্য তিনি বার বার হামলা-মামলার শিকার হয়েও কোনদিন ওই ফ্যাসিস্টদের সাথে আপস করেন নি। বরং তাদের বিরুদ্ধে তিনি বজ্রকন্ঠে প্রতিবাদের ঝড় তুলেছিলেন। তার কাছে দলই সবচাইতে বড় ব্যাপার, আর এর জন্য তিনি নিজের জান কুরবান করতেও রাজি আছেন। বিএনপির সেই দুঃসময়ের কান্ডারি মনির হোসেন খান সম্প্রতি শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষকে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি নারায়ণগঞ্জের বিএনপির নবনির্বাচিত চার এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিতে মনির হোসেন খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪টি আসনে বিএনপির নিরঙ্কুশ জয় হয়েছেন। নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যডভোকেট আবুল কালাম নির্বাচিত হয়েছেন। আমি মহানগর বিএনপির পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা।
তিনি বলেন, তাদের বিজয়ে নারায়ণগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে। জনগণের দুঃখ কষ্ট লাঘব হবে। আমি এটা দৃঢ়কন্ঠে ভাবে বলতে পারি, বিএনপির নবনির্বাচিত এ এমপিরা জনগণের আশা পূরণ করতে সক্ষম হবে। আমি তাদের এই নতুন অগ্রযাত্রার শুভ কামনা করছি।