রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

না.গঞ্জে বিএনপির প্রার্থীদের নিরঙ্কুশ জয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার শুভেচ্ছা

সিটি নিউজ / ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪টি আসনে বিএনপির প্রার্থীদের নিরঙ্কুশ জয় হয়েছে। নারায়ণগঞ্জ-১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু, নারায়ণগঞ্জ-২ আসনে নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনে আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ-৫ আসনে অ্যডভোকেট আবুল কালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর থেকে এসকল বিজয়ী প্রার্থীরা প্রায় প্রতিদিনই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন।

এদিকে বিএনপির নবনির্বাচিত এই ৪ সাংসদকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের একনিষ্ঠ কর্মী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

এক সময়ে দলের জন্য একাধীকবার কারানির্যাতনসহ নানাভাবে হয়রানি ও হামলা মামলার শিকার হওয়া তরুণ এই রাজনীতিবিদ জিয়াউর রহমান জিয়া বলেন, আসলে নারায়ণগঞ্জে ৪টি আসনে বিএনপির প্রার্থীদের জয়ের মধ্যদিয়ে আজ গণতন্ত্রের জয় হয়েছে। দীর্ঘ প্রায় আঠারোটি বছর নারায়ণগঞ্জের মানুষ সহ গোটা দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থীর ওপর আস্থা রেখেছেন। তাই আজকের এ বিজয়ের দিনে আমি সর্বপ্রথম মহান আল্লাহ্ তাহালার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং মহান আল্লাহ পাকের পরেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল ভোটারদের প্রতি। যারা আমাদেরকে এই বিজয়টা উপহার দিয়েছেন। আমরা তাদের কথা কখনোই ভুলবো না।

তিনি বলেন, নারায়ণগঞ্জে বিএনপির যেসব প্রার্থী বিজয়ী হয়েছেন বিশেষ করে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া ভাই, নজরুল ইসলাম আজাদ ভাই, মান্নান ভাই এবং আমাদের সদর-বন্দরের প্রাণের মানুষ শ্রদ্ধেয় আবুল কালাম ভাই, তারা বিএনপির জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। বিএনপির চরম দুর্দিনে তারা নিজেরা মামলা-হামলার শিকার হয়েও কর্মীদের খোঁজ খবর রেখেছেন। কর্মীদের মামলার চালানো জন্য আর্থিকভাবে সাহায্য সহযোগীতা করেছেন। শুধু তাই নয়, তারা দীর্ঘদিন ধরে তাদের নিজ নিজ এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন। সামাজিক সংকট, পারিবারিক সমস্যা কিংবা নানা দুর্যোগে তারা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাই আমি মনেকরি, এ বিজয়টা তাদের প্রাপ্য ছিলো। ত্যাগ ও ভালো কাজের মধ্যদিয়ে তারা এ বিজয়টা অর্জন করতে সক্ষম হয়েছেন।

আমি এ বিজয়ে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূও কামনা করছি। যাতে তারা সুস্থ-সবল থেকে তাদের নিজ নিজ এলাকার মানুষের আশাপূরণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই