বাংলাদেশ বার কাউন্সিল অ্যাভোকেটশিপে সনদ প্রাপ্তি হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খানের কন্যা ও ১৮নং ওয়ার্ডের তরুণ সমাজ সেবক কাজী ইয়াদগার সিজানের সহধর্মীনি মাফরুজা আক্তার খান মারিয়া।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরভবনে গিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে এ শুভেচ্ছা জানান তিনি। এসময় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মারিয়ার সার্বিক শুভ কামনা করেন এবং মারিয়ার আইন পেশায় সব ধরনের সহযোগীতা করার জন্য আশ্বাস প্রদান করেন।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খানের কন্যা ও ১৮নং ওয়ার্ডের তরুণ সমাজ সেবক কাজী ইয়াদগার সিজান উপস্থিত ছিলেন।