মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারী দিবসে এডাব ও ইউনেস্কো ক্লাবের র‍্যালি, আলোচনা সভা

সিটি নিউজ / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এডাব নারায়ণগঞ্জ জেলা ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উলক্ষে রোববার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ শহরের পালকি কমিউনিটি সেন্টারের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে এডাব নারায়ণগঞ্জ জেলা ও ইউনেস্কো ক্লাবের সদস্যরাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেত্রী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিতে নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এসময় তাদেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা নগরী। পরে র‍্যালিটি শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এডাব নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় এ সমাবেশর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডাব নারায়ণগঞ্জ জেলা ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা আলহাজ্ব দীল মোহাম্মদ দীলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনেস্কো ক্লাবের সহ সভাপতি ও এডাব নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা এম এম মোশারফ হোসেন ও রোটারী ক্লাবের সদস্য কবির হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গড়ে উঠবে।
বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু উদযাপনের বিষয় নয়; এটি নারীর অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, এডাবের সদস্য প্রসেনজিৎ রায়, মোঃ কামরুজ্জামান রনি, মোঃ তারেক হোসেন, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সহ সভাপতি মোহাম্মদ শাহানশাহ্ , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সালেহ আকরাম আলআমিন, গোলাম মোস্তফা শাহীন, ভজন দাস, অশোক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব লাবু, অরুন দেবনাথ, অর্থ সম্পাদক পংকজ রায়, সম্পাদকমন্ডলীর সদস্য জীবন সাহা, সুব্রত সাহা, মোঃ শাখাওয়াত হোসেন ডাবলু,কবির হোসেন লিটন, জাহাঙ্গীর ডালিম, তুলসী ঘোষ, মোঃ আক্তারুজ্জামান শান্ত, জয়ন্ত কুমার সাহা পিংকু, হাজেরা খাতুন জোৎস্না, জীবন রায়, গৌতম দত্ত, মোহাম্মদ মাহমুদ হোসেন,পংকজ বিশ্বাস, প্রশান্ত সাহা, মোজ্জামেল হোসেন লিটন, মো: তোফাজ্জল হোসেন দেওয়ান, বিপ্লব কুন্ডু, এনামুল হক প্রিন্স, গোবিন্দ চন্দ্র দাস, কুতুবউদ্দিন সুমন,সুজিত ভৌমিক,ফনি বর্মন, ভবন বর্মন, ইউনেস্কো ইয়ুথ ক্লাবের সভাপতি আনন্দ কুমার সেরাওগী সুমন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রনি, সহ সভাপতি মোঃ কামরুল হাসান, রিপন কর্মকার, শ্যামল সাহা, মোঃ ওয়ালিউল্লাহ, মোঃ আমিনুল ইসলাম জনি, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিজয়, বিরাজ পাল চৌধুরী, আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য নুর আলম জয়, আবুল হাসান মিসু,মোঃ ইউসুফ হোসেন, সাদিয়া আফরিন, ওমর ফারুক পাপ্পু, কার্তিক সূত্রধর, অভিরাজ পাল, আল মামুন, মোঃ নবী হোসেন, মোঃ সানি, রাসেল আহমেদ, জাবেদ চৌধুরী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই