পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ গোটা দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ সভাপতি শেখ সালেহ আহমেদ রনি। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় সালেহ্ আহমেদ রনি বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।”
তিনি আরও বলেন, “সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। নতুন বছরের এই শুভক্ষণে আমি আমার নেতা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষ থেকে দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জবাসীকে সর্বস্তরের জনগণকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের চেতনায় নববর্ষ উদযাপনের আহ্বান জানান।