পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ১৪নং ওয়ার্ডসহ গোটা নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও ১৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মনির হোসেন খান। রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মনির হোসেন খান বলেন, “বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। নতুন বছর ১৪৩৩ আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা আর সাফল্যে ভরে উঠুক আমাদের প্রিয় মাতৃভূমি।”
তিনি আরও বলেন, “সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। নতুন বছরের এই শুভক্ষণে আমি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করছি।”
পরিশেষে তিনি নারায়ণগঞ্জবাসীকে সর্বস্তরের জনগণকে উৎসবমুখর পরিবেশে এবং ভ্রাতৃত্বের চেতনায় নববর্ষ উদযাপনের আহ্বান জানান।