রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নারায়ণগঞ্জকে বদলে দিতে হবে : অ্যাড. সাখাওয়াত

সিটি নিউজ / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন ঈদের কারণে কিছু কাজ আমরা বন্ধ রেখেছি। আশাকরছি, ঈদের পর নগরীর যানজট নিয়ন্ত্রণ করতে আমরা সক্ষম হবো। আমরা হকার সমস্যারও সমাধান করবো। কারণ, হকাররাতো এদেশেরই নাগরিক। কিন্তু নারায়ণগঞ্জের বাসিন্দা ব্যতিত অন্য এলাকা থেকে এখানে এসে ফুটপাত দখল করে থাকবে, এটা আমি হতে দেবো না। আমরা যারা শুধু এ সিটি কর্পোরেশনের বাসিন্দা, তাদেরকে আমরা চেষ্টা করবো পুর্নবাসন করতে।

রোববার (১৯ মার্চ) সকালে পশ্চিম দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেওভোগের জনপ্রিয় সামাজিক সংগঠন সন্ধির ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা (বিভা হাসান), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান, সদস্য আওলাদ হোসেন, সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা মো: দুলাল মল্লিক, মো: আবু তাহের খান, খান আব্দুল কাদের মাহাবুব (বাবু), শামসুল করিম ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

নাসিক প্রশাসক বলেন, আমি শুধু এইটুকুই বলতে চাই যে, নারায়ণগঞ্জকে বদলে দিতে হবে। এবং সেই বদলে দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা আমার কাছে আশা করছে, আমি সেটাই করবো। আর সেটা করতে পারলে এ নারায়ণগঞ্জের মানুষ অনেক পরিবর্তন দেখতে পারবে। কারণ, পরিবর্তনের জন্যইতো মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। যদি আগের মতই চলে তাহলেতো বিএনপিকে ভোট দিয়ে কোন লাভ হলো না। বিএনপি পরিবর্তন করে আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে, সিটি কর্পোরেশন এলাকায় যেসকল নাগরিকরা রয়েছেন, নূন্যতম নাগরিক সুবিধা আমরা নিশ্চিৎ করবো।

সন্ত্রাস-চাঁদাবাজদের সাবধান করে দিয়ে অ্যাডভোকেট সাখাওয়াত আরও বলেন, আমরা নারায়ণগঞ্জ এলাকায় কোন সন্ত্রাস হতে দেবো না, কোন চাঁদাবাজ হতে দেবো না। ওই দিন শেষ। কোন সন্ত্রাসী কোন সময়ই বিএনপির কাছ থেকে কোন ধরনের সুযোগ সুবিধা পাবে না, তাদেরকে লালন-পালন করা হবে না। বিএনপির কেউ যদি কোন সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত হয়, তাদেরকেও আমরা আইনের হাতে তুলে দিবো। সুতরাং সাবধান, যদি এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত থেকে থাকেন ছেড়ে দেন। সৎ পথে ব্যবসা করেন, কাজ করেন খান।

সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি মো: নুরুউদ্দিন সাগরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি শাহীন হোসেন সরকার, সংগঠনের সহ সভাপতি সুমন রায়, মো: সালাউদ্দিন, মো: কালাম, মো: মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: খালিদ হোসেন পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো: আবু হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আতিকুর রহমান অভি, অনিক দাস, শফীক, শংকর, সিয়াম, আকাশ, কানাই, নয়ন, শাহীন, রাজ্জাক, কার্যকরি সদস্য মো: রনি, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, সাংস্কৃতিক বিষয় সম্পাদক মো: রোহান, মাহবুব, রিয়াদ প্রমূখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই