বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী সভাকে মনির খানের শুভেচ্ছা

সিটি নিউজ / ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথবাক্য পাঠ করান।

এদিকে শপথ অনুষ্ঠানের পরপরই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী সভাকে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন খান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিশ্বাস করি, জনাব তারেক রহমান তার নিষ্ঠা, অসামান্য কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও দেশাত্ববোধের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও সফল হবেন। তার বলিষ্ঠ নেতৃত্ব, মেধা ও প্রজ্ঞার মাধ্যমে দেশ আরও গতিশীল হবে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশ নিজের অবস্থান আরও সুদৃঢ় করতে সক্ষম হবে। মহান আল্লাহ্ আপনার সহায় হোক এবং আপনাকে সুস্থ সবল রাখুক। আমি আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা ও আপনার দীর্ঘায়ূ কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই