রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
বিশেষ ঘোষণা :
সময়ের সাথে সাথে প্রযুক্তিও পাল্টে যাচ্ছে ! তাই বদলাতে হচ্ছে আমাদেরও। আপনি এখন দেখতে পাচ্ছেন সিটি নিউজ পোর্টালের আপডেট ভার্সন। নতুন সাইটে আপনি আরো দ্রুততার সাথে ঝপটপ খবর পড়ে নিতে পারবেন। ২০১৬ সাল থেকে এ পর্যন্ত আমরা ছয় বার সাইট আপডেট করেছি। অনিচ্ছাকৃত ত্রুটির ক্ষমা প্রার্থণা: ওয়েব সাইটটি আপডেট করার সময় পুরনো সাইটের কমবেশি ১০ শতাংশ খবর ”ডাটালস” এর কারণে কোনও পুরনো লিঙ্ক নাও খুলতে পারে। এটা একান্তই টেকনিক্যাল গ্রাউন্ড। যে কারণে সিটি নিউজের সম্পাদকীয় বিভাগ আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সঙ্গে থাকুন।

এবার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়মশৃঙ্খলার ব্যাপারে আমরা কঠোর থাকবো: সদর ইউএনও

সিটি নিউজ / ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দুপুরে দেওভোগ বাংলাবাজার এলাকায় অবস্থিত বিদ্যালয়টির মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো: হাছিনুজ্জামান, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, কোন সাবজেক্টকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তুমি যদি ভালো করতে যাও, তাহলে তোমার প্রত্যেকটি সাবজেক্টকেই সমানভাবে মূল্যায়ন করতে হবে। এটা হলো জীবনের সবচাইতে বড় শিক্ষা। জীবনে যখনই যখন কিছু ফেইস করবা প্রতিটি ধাপকে সমানভাবে মূল্যায়ন করতে হবে, নাহলে হোঁচ খাবা।

তিনি বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিয়ম শৃঙ্খলার ব্যাপারে এবার আমরা খুবই কঠোর থাকবো। কোন অসৎ উপায় যদি কেউ অবলম্বন করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। যেহেতু বাংলাদেশ সরকারের একই রকম নির্দেশনা আছে, আমি শিক্ষার্থীদের অনুরোধ জানাবো কেউ কোন ধরনের বিশৃঙ্খলা বা অসৎ উপায় এসবের সাথে নিজেদের যুক্ত করবে না, নিজের এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করবা না।

এছাড়া তিনি এসএসসি পরীক্ষার পূর্বেই বিদ্যালয়টিতে ৭২টি ব্যাঞ্চ দেওয়ার ঘোষণা দেন।

দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের সভাপতিত্বে এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আলেয়া বেগমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

বিভাগীয় সংবাদ এক ক্লিকেই